মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটি নির্মান করেছেন কে?

সঠিক উত্তর

গৌতম ঘোষ

সঠিক উত্তর: গৌতম ঘোষ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্র
- বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় ভূমিকা রয়েছে।
- সে বিষয়টিকে উপজীব্য করেই ‘কলকাতায় মুজিব’ শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
- বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতায় ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে মুসলিম লীগ অফিসে রাত কাটানো, ৪৩’র দুর্ভিক্ষের সময় দুস্থ-নিরন্ন মানুষের মধ্যে খাদ্য বিতরণ, কলকাতা দাঙ্গার সময় বিপন্ন-দুর্গত মানুষদের আশ্রয় দান ও দাঙ্গা দমনে সহায়তা করা ছাড়াও সমসাময়িক ঘটনাবলী এবং স্বাধীনতা পরবর্তী ’৭২ সালে কলকাতার ব্রিগেড ময়দানের জনসমুদ্রে ভাষণ, ধানমণ্ডির ৩২ নম্বর রোডের বাড়ির কিছু করুণ স্মৃতিসহ আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রটিতে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক গৌতম ঘোষ।
- ‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটি নির্মিত হচ্ছে ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের যৌথ প্রযোজনায়।

সূত্র- প্রথম আলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শ্যামল দত্ত
  2. জহির রায়হান
  3. নীলাদ্রি শেখর
  4. গৌতম ঘোষ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড