১৯৪২ সালের ১ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন প্রমুখের উদ্যোগে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। - জাতিসংঘ সনদ ১৯৪৫ সালের ২৬ জুন গৃহীত এবং স্বাক্ষরিত হয়েছিল। - প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ৫১টি। - ১৯৪৫ সালের ২৬ জুন অনুষ্ঠিত সানফ্রান্সিসকো কনফারেন্সে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে ১৫ই অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। - জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।