মেধাবী
Toggle menu

কে জানে আজ ফেরি পার হতে পারব কি না' - বাক্যটিতে কোন কালকে নির্দেশ করা হয়েছে?

সঠিক উত্তর
নিত্যবৃত্ত বর্তমান কাল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নিত্যবৃত্ত বর্তমান কাল: স্বাভাবিক বা অভ্যাস বুঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়া কে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। 
যেমন - সকালে সূর্য উঠে- স্বাভাবিকতা। 
           আমি রোজ সকালে চা খাই - অভ্যাস।

নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ: 
⇒ ঐতিহাসিক বর্তমান কাল - ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। 
⇒ চিরসত্য প্রকাশে - দুই আর তিন পাঁচ হয়। 
⇒ অনিশ্চয়তা প্রকাশে - কে জানে আজ ফেরি পার হতে পারব কি না।
⇒ কাব্যের ভণিতায় - "মহাভারতের কথা অমৃত সমান         
                              কাশীরাম দাস ভণে শুনে পূণ্যবান।"
⇒ যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে - বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নিত্যবৃত্ত বর্তমান কাল সঠিক
বর্তমান কালের অনুজ্ঞা
সাধারণ ভবিষৎ কাল
ভবিষৎ কালের অনুজ্ঞা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড