'চারণকবি' কার উপাধি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মুকুন্দদাস
সঠিক উত্তর
সঠিক উত্তর: মুকুন্দদাস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ মুকুন্দদাসের উপাধি - 'চারণকবি'।
• মুকুন্দদাস:
- মুকুন্দদাস ছিলেন একজন চারণকবি।
- তিনি ঢাকা জেলার (বর্তমান মুন্সিগঞ্জ জেলা) বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর।
- রামানন্দ নামক এক সাধকের নিকট দীক্ষা নেওয়ার পর তাঁর নাম হয় মুকুন্দদাস।
- পরে গুরুপ্রদত্ত এ নামেই তিনি সর্বসাধারণের নিকট পরিচিত হন।
- তিনি বিদেশী পণ্য বর্জন এবং ব্রিটিশের শাসন-শোষণের কথা তিনি অত্যন্ত সহজবোধ্য ভাষায় বর্ণনা করেন।
- তাঁর রচিত 'ছিল ধান গোলা ভরা/ শ্বেত ইঁদুরে করল সারা' জাতীয় গানে ইংরেজ সরকার ক্ষুব্ধ হয়ে তাঁকে গ্রেপ্তার করে।
- বিচারে তিনি তিন বছর কারাদণ্ড ভোগ করেন এবং জরিমানার অর্থ জোগান দিয়ে সর্বস্বান্ত হন।
- তিনি ১৯২২ সালে অসহযোগ আন্দোলন এবং ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলনে স্বদেশপ্রেমের গান ও যাত্রাপালা লিখে ও গেয়ে জনসাধারণকে জাগিয়ে তোলেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাঁকে চারণকবির মর্যাদা দেন।
অন্যদিকে,
• গোবিন্দচন্দ্র দাস এর উপাধি - স্বভাব কবি।
• নারায়ণ গঙ্গোপাধ্যায় এর উপাধি - সুনন্দ।
• রাজশেখর বসু এর উপাধি -পরশুরাম।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন