• 'জীবনজমিন' গল্পগ্রন্থটির গল্পকার - আলাউদ্দিন আল আজাদ। - এটি ১৯৮৮ সালে প্রকাশিত হয়।
• আলাউদ্দিন আল আজাদ: - তিনি ৬ মে, ১৯৩২ সালে, নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক। - বিশ শতকের পঞ্চাশের দশকে সাহিত্যক্ষেত্রে তাঁর আবির্ভাব। - নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতিক সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্তু করেছেন। - তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম 'জেগে আছি' (১৯৫০)। এটি একটি গল্পগ্রন্থ। - 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি লেখার জন্য তিনি জনপ্রিয়। এটি 'মানচিত্র' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। - তাঁর 'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি 'বসুন্ধরা' নামে চলচ্চিত্রায়িত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। - তিনি ২০০৯ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত গল্পগ্রন্থ: - জেগে আছি, - ধানকন্যা, - মৃগনাভি, - অন্ধকার সিঁড়ি, - যখন সৈকত, - আমার রক্ত স্বপ্ন আমার, - জীবনজমিন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।