রামনিধি গুপ্ত (১৭৪১-১৮৩০): - তিনি সঙ্গীতশিল্পী ও টপ্পা গানের জনক। - তাঁর প্রকৃত নাম ‘রামনিধি গুপ্ত’, কিন্তু সঙ্গীতজগতে তিনি ‘নিধু গুপ্ত’ নামেই পরিচিত। - কেউ কেউ তাঁকে ‘নিধুবাবু’ বলেও ডাকতেন। - পশ্চিমবঙ্গের হুগলি জেলার চাপ্তায় মাতুলালয়ে তাঁর জন্ম। পিতা হরিনারায়ণ গুপ্ত পেশায় ছিলেন একজন কবিরাজ এবং তিনি কলকাতার কুমারটুলিতে সপরিবারে বাস করতেন। - তাঁর টপ্পা সঙ্গীত সংকলনের নাম 'গীতরত্ন' (১৮৩২)
- তাঁর রচিত বিখ্যাত টপ্পা- "নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা?"
উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ এবং বাংলাপিডিয়া।