ঠুমরি (ঠুম্রি/ঠুংরি) - ঠুমরি এক প্রকার লঘু রাগসঙ্গীত; খেয়ালের পরেই এর স্থান। - এ গানের সুর অতি মিষ্টি, তাই এর নাম হয়েছে ঠুমরি। - বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন অতুল প্রসাদ সেন। ------------------ অতুলপ্রসাদ সেন ছিলেন একজন কবি, গীতিকার, গায়ক। - তিনি ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন । - অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন। - তাঁর অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’ - তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি। - তাঁর লেখা গানের সংকলন - 'কয়েকটি গান ও গীতিপুঞ্জ'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,ড. সৌমিত্র শেখর।