মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

নিচের কে পুঁথিসাহিত্যের কবি?

সঠিক উত্তর

প্রশ্নটি বাতিল করা হয়েছে

সঠিক উত্তর: প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিষয়বস্তু অনুসারে পুঁথি সাহিত্যকে কয়েক ভাগে বিভক্ত করা যায়। 

১. প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য: ইউসুফ-জোলেখা, সয়ফুলমুলুক-বদিউজ্জামাল, লায়লী- মজনু, গুলে- বকাওলী ইত্যাদি।
২. যুদ্ধ সম্পর্কিত কাব্য: জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ ইত্যাদি।
৩. পীর পাঁচালি গাজী-কালু চম্পাবতী, সত্যপীরের পুঁথি ইত্যাদি।
৪. ইসলাম ধর্ম, ইতিহাস নবী-আউলিয়ার জীবনী ও বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কিত কাব্য: কাসাসুল আম্বিয়া, তাজকিরাতুল আউলিয়া, হাজার মসলা ইত্যাদি।
এসব বিষয়বস্তু থেকে লক্ষ করা যাবে যে, বিচিত্র ধরনের উপকরণ পুঁথি সাহিত্যের উপজীব্য হয়েছিল।

অপশনে সৈয়দ হামজা ও শাহ মুহম্মদ সগীর উভয়েই পুঁথি সাহিত্য রচনা করেছেন। একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
--------------------
• পুঁথি সাহিত্য:
- পুঁথি সাহিত্য আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণীর বাংলা সাহিত্য। আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এর ব্যাপ্তিকাল। এ সাহিত্যের রচয়িতা এবং পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়।
- বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ সময়ে রচিত বিশেষ ধরণের সাহিত্যই পুথি সাহিত্য নামে পরিচিত। হুগলির বালিয়া-হাফেজপুরের কবি ফকির গরীবুল্লাহ (আনু. ১৬৮০-১৭৭০)  আমীর হামজা রচনা করে এ কাব্যধারার সূত্রপাত করেন।
- দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্যর প্রাচীনতম, আদি, শ্রেষ্ঠ ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ।

• সৈয়দ হামজা: 
- দোভাষী পুথি রচয়িতা।
- তাঁর প্রথম কাব্য মধুমালতী। 
- তিনি পাঁচালি ও হেঁয়ালি জাতীয় ছড়া রচনার মাধ্যমে কাব্যচর্চা শুরু করেন। 
- সৈয়দ হামজার দ্বিতীয় কাব্য - আমীর হামজা। 
- তাঁর পরের দুটি কাব্য জৈগুনের পুথি (১৭৯৭) ও হাতেম তাই-এ একই ভাষারীতি অনুসৃত হয়েছে। 

• শাহ মুহম্মদ সগীর:
- মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি কাব্য রচনা করেন।
- অনুবাদ সাহিত্যে বা রোমাণ্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ্‌ মুহম্মদ সগীর।
- শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম  ইউসুফ-জোলেখা।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আলাওল
  2. সৈয়দ হামজা
  3. আব্দুল হাকিম
  4. শাহ মুহম্মদ সগীর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  3. 3

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

  4. 4

    ‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?

  5. 5

    “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড