• চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। - মানিক দত্তের জীবনকাল সম্পর্কে দীনেশচন্দ্র সেন বলেছেন ত্রয়ােদশ শতাব্দী। - আশুতােষ ভট্টাচার্যসহ কোনাে কোনাে গবেষক মনে করেন মানিক দত্ত ষােড়শ শতাব্দীর কবি। - তিনি মালদহ জেলার ফুলুয়া (বর্তমানে ফুলবাড়ি) অঞ্চলে জন্মগ্রহণ করেন। - তার নিজের দেয়া আত্মপরিচয় থেকে জানা যায় যে, তিনি ছেলেবেলায় বিকলাঙ্গ ছিলেন। দেবী চণ্ডীর কৃপায় তিনি ভাল হন এবং কাব্য সাধনায় মনােনিবেশ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।