বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জয়দেব
সঠিক উত্তর
সঠিক উত্তর: জয়দেব
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সহ প্রায় সকল বইতে, পদাবলীর প্রথম পদকর্তা বলা হয়েছে বাঙালী কবি জয়দেবকে (রাজা লক্ষণ সেনের সভাকবি)। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে 'গীতগোবিন্দম' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন। তবে, এটি রচিত হয়েছে সংস্কৃত ভাষায়।
সৌমিত্র শেখরের মতে, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি বড়ু চণ্ডীদাস এবং তাঁর রচিত রচিত শ্রীকৃষ্ণকীর্তন বাংলা ভাষায় লেখা প্রথম কোন লেখকের একক গ্রন্থ।
শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা অনুসারে - অবাঙালী কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়। বিদ্যাপতি পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
আমরা ধরে নিচ্ছি, পদাবলীর আদিকবি বাঙালী কবি জয়দেব, তিনি পদাবলী রচনা করেছেন সংস্কৃত ভাষায়। এবং, বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদিকবি বড়ু চণ্ডীদাস।
হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলিতে বলা আছে, পদাবলীর অনেক লেখকের নামই কালের স্রোতে হারিয়ে গেছে। তাই, স্বাভাবিকভাবেই আদি কবির ব্যাপারে নির্ণয় করা কিছুটা বিতর্ক সাপেক্ষ। পরীক্ষাতে এই প্রশ্ন আসলে নিজের বিবেচনাপ্রসূত উত্তর দিবেন।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন