মূল বিষয়বস্তুতে যান

বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?

সঠিক উত্তর

চন্ডীদাস

সঠিক উত্তর: চন্ডীদাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সহ প্রায় সকল বইতে, পদাবলীর প্রথম পদকর্তা বলা হয়েছে বাঙালী কবি জয়দেবকে (রাজা লক্ষণ সেনের সভাকবি)। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে 'গীতগোবিন্দম' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন। তবে, এটি রচিত হয়েছে সংস্কৃত ভাষায়।
সৌমিত্র শেখরের মতে, বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি বড়ু চণ্ডীদাস এবং তাঁর রচিত রচিত শ্রীকৃষ্ণকীর্তন বাংলা ভাষায় লেখা প্রথম কোন লেখকের একক গ্রন্থ।

শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা অনুসারে - অবাঙালী কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়। বিদ্যাপতি পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।

আমরা ধরে নিচ্ছি, পদাবলীর আদিকবি বাঙালী কবি জয়দেব, তিনি পদাবলী রচনা করেছেন সংস্কৃত ভাষায়। এবং, বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদিকবি বড়ু চণ্ডীদাস।
হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলিতে বলা আছে, পদাবলীর অনেক লেখকের নামই কালের স্রোতে হারিয়ে গেছে। তাই, স্বাভাবিকভাবেই আদি কবির ব্যাপারে নির্ণয় করা কিছুটা বিতর্ক সাপেক্ষ। পরীক্ষাতে এই প্রশ্ন আসলে নিজের বিবেচনাপ্রসূত উত্তর দিবেন। আমরা যথাযথ রেফারেন্স সহকারে সকল তথ্য উপস্থাপনের চেষ্টা করলাম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. গোবিন্দদাস
  2. বিদ্যাপতি
  3. জ্ঞানদাস
  4. চন্ডীদাস সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল