বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদের নেতা হলেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বেই জাতীয় সংসদে আইন প্রণীত হয় এবং তার পরামর্শেই রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করে থাকেন। তিনি বাংলাদেশের সরকার এবং মন্ত্রিসভার প্রধান। তার নেতৃত্বেই সরকারের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয়। এজন্যে তাকে ‘সরকারের স্তম্ভ’ হিসেবে অভিহিত করা। অন্যদিকে, স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাদেশ সংবিধান)