- বাংলায় সেন রাজত্বের সূচনা হয় একাদশ শতকের দ্বিতীয়ার্ধে। সেনদের আদিনিবাস ছিলো দক্ষিণ ভারতের কর্ণাটকে। - সেনরা প্রথমে ছিলো ব্রাহ্মণ এবং পরবর্তীতে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয়ে যায়। যার কারণে এরা ‘ব্রহ্মক্ষত্রিয়’ নামে পরিচিত। - বাংলায় ‘সেন বংশের পত্তন’ করেন সামন্ত সেন। কিন্তু তিনি কোন রাজ্য প্রতিষ্ঠা করেননি। তাই তার পুত্র হেমন্ত সেনকে বাংলার ‘প্রথম সেন রাজা’ বিবেচনা করা হয়। - বিজয় সেন ‘সর্বশ্রেষ্ঠ সেন রাজা’ হিসেবে বিবেচিত। - ১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার সর্বশেষ সেন রাজা (১২০৪ সাল পর্যন্ত) লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন। - তবে বিক্রমপুরকে কেন্দ্র করে পূর্ব বাংলায় প্রায় ১২৩০ সাল পর্যন্ত সেন শাসন বিরাজমান ছিলো। এ সময়ের সেন রাজাদের মধ্যে রয়েছে বিশ্বরূপ সেন ও কেশব সেন। - সেন শাসনামলে হিন্দু সমাজে কৌলিন্য প্রথা প্রবর্তিত হয়। (তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৪১/৪২)