'উদীচী' সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সত্যেন সেন। ভোরের বিহঙ্গী, অভিশপ্ত নগরী, পাপের সন্তান, সাত নম্বর ওয়ার্ড, পদচিহ্ন, রুদ্ধদ্বার মুক্তপ্রাণ, আলবেরুনী ইত্যাদি তাঁর রচিত উপন্যাস। পাতাবাহার, অভিযাত্রী তাঁর রচিত শিশু সাহিত্য। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।