- তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশ সচেতন পত্রিকা 'তত্ত্ববোধিনী পত্রিকা' - তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় ১৮৪৩ সালে। - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পত্রিকাটির প্রতিষ্ঠাতা এবং অক্ষয়কুমার দত্ত ছিলেন এর সম্পাদক।
- বাংলা গদ্যের ইতিহাসে এই পত্রিকাটি নবযুগের সূত্রপাত করতে সক্ষম হয়। - তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে এই পত্রিকার প্রকাশ। - অক্ষয়কুমার অবসর নিলে পত্রিকার সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। - পরে বিভিন্ন সময়ে এর সম্পাদনার দায়িত্ব পালন করেন নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ও ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর। - অক্ষয়কুমারের সম্পাদনাকাল পত্রিকাটির স্বর্ণযুগ হিসাবে বিবেচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।