• রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন- কৃত্তিবাস ওঝা। - রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য। - সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন 'বাল্মীকি'। - গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে কৃত্তিবাস ওঝা বাংলায় 'রামায়ণ' অনুবাদ করেন। - রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ছিলেন 'চন্দ্রাবতী'।
কৃত্তিবাস ওঝা: - সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি। - তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। - তাঁর রচিত রামায়ণের অন্য নাম 'শ্রীরাম পাঞ্চালী'। - বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
অন্যদিকে, - মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন- কবীন্দ্র পরমেশ্বর। - মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম- কাশীরাম দাস।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস-মাহবুবুল হক এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।