• মর্সিয়া সাহিত্য: - কারবালা ও ইসলামি বিয়োগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্সিয়া সাহিত্য। - মর্সিয়া সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ । তাঁর গ্রন্থের নাম 'জয়নালের চৌতিশা' (১৫৭০)। - মুহম্মদ খান রচিত পারসি থেকে অনূদিত (১৬৪৫) বাংলা মর্সিয়া সাহিত্যগ্রন্থ - মুক্তল হোসেন। - মর্সিয়া সাহিত্যে একজন হিন্দু কবি রাধারমণ গোপ। তাঁর গ্রন্থের নাম 'ইমামগণের কেচ্ছা', 'আফৎনামা'।
অন্যদিকে, • পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি - ফকির গরীবুল্লাহ। - আঠার শতকের শেষার্ধে তিনি মিশ্র ভাষারীতিতে কাব্য রচনা করেন। • জঙ্গানামা শ্রেণির কাব্য 'নবীবংশ' রচনা করেন - সৈয়দ সুলতান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।