• ‘রামনিধি গুপ্ত’ - তিনি একজন সঙ্গীতশিল্পী ও বাংলা টপ্পাগানের জনক। - তাঁর প্রকৃত নাম ‘রামনিধি গুপ্ত’, কিন্তু সঙ্গীতজগতে তিনি ‘নিধু গুপ্ত’ নামেই পরিচিত। - কেউ কেউ তাঁকে ‘নিধুবাবু’ বলেও ডাকতেন। - পশ্চিমবঙ্গের হুগলি জেলার চাপ্তায় মাতুলালয়ে তাঁর জন্ম। - নিধু গুপ্ত বাংলা ভাষায় টপ্পাগীতি রচনা ও সুরারোপ করে নিজেই তা গাইতেন। - ক্রমে তাঁর গানের সমঝদার জোটে এবং কলকাতার নগরসমাজে তিনি অল্পদিনেই জনপ্রিয় হয়ে ওঠেন। - বর্ধমানের মহারাজা তেজেশচন্দ্র রায়বাহাদুর তাঁর গানের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। - ১৮৩২ সালে গীতরত্ন নামে তাঁর গানের একটি সংকলন প্রকাশিত হয়।
• তাঁর রচিত বিখ্যাত টপ্পা সঙ্গীত: - "নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা?"