“সীতার বনবাস” নাটকটির নাট্যকার কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: গিরিশচন্দ্র ঘোষ
সঠিক উত্তর
সঠিক উত্তর: গিরিশচন্দ্র ঘোষ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
গিরিশচন্দ্র ঘোষ (১৮৪৪-১৯১২) - নাট্যকার, নাট্যপরিচালক, মঞ্চাভিনেতা।
পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক বিষয় নিয়ে রচিত তাঁর নাটকের সংখ্যা মোট ৮০। সেগুলির মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো:
- অভিমন্যুবধ (১৮৮১),
- সীতার বনবাস (১৮৮১),
- সীতাহরণ (১৮৮২),
- পান্ডবের অজ্ঞাতবাস (১৮৮২),
- প্রফুল্ল (১৮৮৯), জনা (১৮৯৪),
- আবু হোসেন (১৮৯৬),
- বলিদান (১৯০৪),
- সিরাজদ্দৌলা (১৯০৫),
- মীরকাশিম (১৯০৬),
- ছত্রপতি শিবাজী (১৯০৭),
- শঙ্করাচার্য (১৯১০),
- বিল্বমঙ্গল ঠাকুর।
এগুলি ছাড়া গিরিশচন্দ্র শেকসপীয়রের ম্যাকবেথ (১৮৯৩) নাটকের বাংলা অনুবাদ করেন এবং বঙ্কিমচন্দ্রের মৃণালিনী, বিষবৃক্ষ ও দুর্গেশনন্দিনী উপন্যাস, মধুসূদনের মেঘনাদবধ কাব্য ও নবীনচন্দ্রের পলাশীর যুদ্ধ কাব্যের নাট্যরূপ দেন।
উল্লেখ্য, ‘সীতার বনবাস’ নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গদ্যগ্রন্থ রয়েছে।
সোর্সঃ বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন