জ্ঞানদাস - চৈতন্য পরবতীর্ গুরুত্বপূর্ণ কবি জ্ঞানদাস। - তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। - তিনি ষোল শতকে বর্তমান ছিলেন। - জ্ঞানদাস ভণিতাযুক্ত চারশত পদ পাওয়া যায়। - তাঁর রচিত গ্রন্থ 'মাথুর' ও মুরলীশিক্ষা। - জ্ঞানদাস একমাত্র কবি যিনি বাংলা ও ব্রজবুলি দুই ভাষা মিলিয়ে পদ রচনা করেছেন। - বাংলা ও ব্রজবুলি উভয় ভাষায় পদ রচনা করলেও বাংলা ভাষায় লেখা পদগুলো উৎকৃষ্ট।
গুরুত্বপূর্ণ উক্তি: - সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়ে গেল।
- রূপলাগি আঁখি ঝুরে গুণে মনভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।