'বন্দে মাতরম্'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক ১৮৮২ সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। - তাঁর 'আনন্দমঠ' উপন্যাসের গানটির ভূমিকা যেমন ঐতিহাসিক, তেমনি ঐতিহাসিক এই উপন্যাসের প্রভাব। - 'বন্দে মাতরম্' ধ্বনি পরবর্তিকালে ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের অন্যন্ত প্রিয় ও উদ্দীপক স্লোগান হিসেবে গৃহীত হয়। - বঙ্কিমচন্দ্র তাঁর হিন্দুজাতির পুনরুত্থান বিষয়ক প্রবন্ধ ও গ্রন্থে ‘বন্দে মাতরম্’, ‘মাতৃভূমি’, ‘জন্মভূমি’, ‘স্বরাজ’, ‘মন্ত্র’ প্রভৃতি নতুন শ্লোগান তৈরি করেন। - পরবর্তীতে এগুলি হিন্দু জাতীয়তাবাদী, বিশেষ করে হিন্দু জঙ্গিরা ব্যবহার করেন। - ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যপন্থী রাজনৈতিক নেতারা প্রথম দিকে বঙ্কিমচন্দ্রের এই হিন্দু জাতীয়তাবাদী শ্লোগানে খুব বেশি আগ্রহী ছিলেন না। - কিন্তু স্বদেশী যুগের যুবসমাজের কাছে বঙ্কিমচন্দ্রের প্রচন্ড জনপ্রিয়তা এবং তাঁর মতাদর্শে যুবসমাজের মধ্যে যে উদ্যম সৃষ্টি হয়েছিল, তা কংগ্রেসকে নতুনভাবে উজ্জীবিত করে এবং একটি জাতীয়তাবাদী দলে পরিণত হতে প্রভাবিত করে। - এরপর কংগ্রেস তার জাতীয় রাজনীতির শ্লোগান হিসেবে ‘বন্দে মাতরম্’কে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এবং সমগ্র ভারতবর্ষে তা ব্যবহূত হতে থাকে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।