মহাভারত - মহাভারত সংস্কৃত ভাষায় রচিত ক্লাসিক মহাকাব্য। - মূল রচয়িতা - কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। - প্রথম বাংলায় অনুবাদ করেন - কবীন্দ্র পরমেশ্বর। - তিনি পরাগল খাঁর উৎসাহে প্রথম অনুবাদ করেছিলেন বলে এর নাম - পরাগলী মহাভারত। - অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর অনুবাদকৃত গ্রন্থটির নাম দিয়েছিলেন - বিজয়পান্ডবকথা অথবা ভারতপাঁচালী।
উল্লেখ্য, - কবীন্দ্র পরমেশ্বরের পর শ্রীকর নন্দী মহাভারত অনুবাদ করেন (ছুটি খানী মহাভারত) - মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক - কাশীরাম দাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।