মূল বিষয়বস্তুতে যান

শাক্ত পদাবলি বা শ্যামাসঙ্গীতের শ্রেষ্ঠ কবি কে?

সঠিক উত্তর

রামপ্রসাদ সেন

সঠিক উত্তর: রামপ্রসাদ সেন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রামপ্রসাদ সেন (আনু. ১৭২০-১৭৮১) বাংলা ভক্তিগীতির, বিশেষত শ্যামাসঙ্গীতের শ্রেষ্ঠ রূপকার, সাধককবি, গায়ক। পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার কুমারহট্ট গ্রামের কবিরাজ বংশে তাঁর জন্ম।
- সেকালের বৈষ্ণবদর্শন-কেন্দ্রিক রাধাকৃষ্ণের প্রেমলীলাবিষয়ক কীর্তনের পাশাপাশি রামপ্রসাদ শাক্ত পদাবলি তথা শ্যামাসঙ্গীত রচনার মধ্য দিয়ে মাতৃরূপে শক্তিসাধনার এক নতুন ধারা প্রবর্তন করেন।
- তিনি ভক্তিভাব এবং রাগ ও বাউল সুরের মিশ্রণে এক ভিন্ন সুরের সৃষ্টি করেন, যা বাংলা সঙ্গীতজগতে ‘রামপ্রসাদী সুর’ নামে পরিচিত। এই সুর পরবর্তীকালের প্রায় সকল সঙ্গীতকারকেই কম-বেশি প্রভাবিত করেছে; এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও এই সুরে অনেক দেশাত্মবোধক গান রচনা করেছেন।
- তাঁর গান সুনে অভিভূত হয়েছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা।
- তাঁর উপাধি ছিলো 'কবিরঞ্জন'রাজা কৃষ্ণচন্দ্র এই উপাধি দিয়েছিলেন।
- রামপ্রসাদ প্রচুর গান রচনা করেছিলেন যার বেশির ভাগই হারিয়ে গেছে।

তাঁর কয়েকটি জনপ্রিয় গান হলো:
- ‘মন রে কৃষি কাজ জানো না’,
- ‘ডুব দেরে মন কালী বলে’,
- ‘মা আমায় ঘুরাবি কত’ ইত্যাদি।
- ''আমি দুঃখেরে ডরাই'' উক্তিটি রামপ্রসাদ সেনের।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মুকুন্দরাম
  2. রামনিধি গুপ্ত
  3. রামপ্রসাদ সেন সঠিক
  4. মানিক দত্ত

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল