⇒ ভুসুকুপা: - চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা। - তিনি সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন বলে মনে করা হয়। - তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ রচনা করেন। - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে তিনি পূর্ব বঙ্গ অঞ্চলের মানুষ ছিলেন। - তিনি তার রচিত ৪৯নং পদে পদ্মা নদী (পঁঊআ খাল) এবং 'বঙ্গাল' দেশ ও 'বঙ্গালী'র কথাবলেছেন। - 'আপনা মাংসেঁ হরিণা বৈরী' (৬নং পদ) পদের রচয়িতা ভুসুকপা।
অন্যদিকে, • বীণাপা চর্যার ১৭নং পদের রচয়িতা। এই পদে সূর্য-চন্দ্রকে চমৎকার উপমায় উপস্থাপন করা হয়েছে। • ধর্মপা চর্যার ৪৭নং পদের রচয়িতা। এখানে অগ্নিকাণ্ডের প্রতীকে গভীর যোগতত্ত্বের কথা আছে। • ভাদেপা চর্যার ৩৫নং পদের রচয়িতা। এই পদের মূলকথা ধর্মীয় তত্ত্বকথার বর্ণনা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।