• অগ্রদানী: - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলোর একটি 'অগ্রদানী'। - গরিব পূর্ণ চক্রবর্তী রাজভোগের আশায় কৌশলে নিজপুত্রকে তুলে দেয় শ্যামাদাস জমিদারের হাতে। - কিন্তু সেই পুত্রের অকাল মৃত্যু হলে তার শ্রাদ্ধে পিণ্ডভক্ষণ কালে লোভী চক্রবর্তী তার ভুল বুঝতে পারে। - কিন্তু নিয়তির শাস্তির হাত থেকে সে রক্ষা পায় না। এরকম কাহিনিতে গল্পটি রচিত হয়েছে। - গল্পটিতে প্রথম প্রকাশিত হয় ১৩৪৩ বঙ্গাব্দের চৈত্র সংখ্যা 'প্রবাসী' পত্রিকায়। পরে 'রসকলি' গল্পগ্রন্থে ১৯৩৮ সালে স্থান পায়।
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: - তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ। - তাঁর রচিত প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়। - তাঁর রচিত ত্রয়ী উপন্যাস - ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। - আদিবাসী সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'অরণ্যবহ্নি' (১৯৬৬)। - বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তাঁর উপন্যাসের নাম 'একটি কালো মেয়ের কথা' (১৯৭১)। - তিনি 'পদ্মশ্রী' ও 'পদ্মভূষণ' উপাধি লাভ করেন। - ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত গল্প: - রসকলি, - বেদেনী, - ডাকহরকরা, - জলসাঘর, - অগ্রদানী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।