------------------- • বিষ্ণু দে: - তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী। - ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম। - তাঁর পিতা অবিনাশচন্দ্র দে ছিলেন অ্যাটর্নি। - বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন। - তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। - তাঁর কবিতায় টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে। - বিষ্ণু দে ‘পরিচয়’ পত্রিকায় (১৯৩১ থেকে ১৯৪৭ পর্যন্ত) সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবং তাঁর প্রকাশিত অপর পত্রিকা হচ্ছে ‘সাহিত্যপত্র’।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো: - উর্বশী ও আর্টেমিস, - চোরাবালি, - সাহিত্যের ভবিষ্যৎ, - নাম রেখেছি কোমল গান্ধার, - তুমি শুধু পঁচিশে বৈশাখ ইত্যাদি।
• তাঁর রচিত প্রবন্ধ: - রুচি ও প্রগতি, - সাহিত্যের ভবিষ্যৎ, - রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা।
• অনুবাদ সাহিত্য: - এলিয়টের কবিতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।