মূল বিষয়বস্তুতে যান

‘চন্দ্রাবতী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

সঠিক উত্তর

কোরেশী মাগন ঠাকুর

সঠিক উত্তর: কোরেশী মাগন ঠাকুর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘চন্দ্রাবতী' কাব্য:
- ‘চন্দ্রাবতী' কাব্যের একমাত্র রচয়িতা কেরেশী মাগন ঠাকুর।
- এর একটি খণ্ডিত পুথি পাওয়া গেছে।
- কাব্যের রচনাকাল নিয়ে সংশয় আছে। তবে মাগন আরাকান রাজ্যের মন্ত্রী ও আলাওলের পৃষ্ঠপোষক ছিলেন।
- তাই কাব্যটি সতের শতকের।
- ‘চন্দ্রাবতী' কাব্যের প্রাচীন উৎস জানা যায় না।
- মনে হয় এটা কবির স্বাধীন কল্পনা।

উল্লেখ্য,
- চন্দ্রাবতী নামে ময়মনসিংহ গীতিকার একজন মহিলা কবি রয়েছেন যিনি প্রথম রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন।

এছাড়া,
- চন্দ্রাবতীকে নিয়ে মৈমনসিংহ-গীতিকায় নয়ানচাঁদ ঘোষ নামে একজন কবির পালা রয়েছে।
- এই পালাটি বিভিন্ন নামে পরিচিত - ‘জয়-চন্দ্রাবতী’, 'চন্দ্রাবতী চরিত', 'চন্দ্রাবতী উপাখ্যান'।

------------------------------
• কোরেশী মাগন ঠাকুর:

- ‘চন্দ্রাবতী’ কোরেশী মাগন ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ।
- কোরেশী মাগন ঠাকুর ১৬০০ খ্রিষ্টাব্দে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বিখ্যাত রোসাঙ্গ রাজসভার বাঙালি কাবি ছিলেন।
- কবি আলাওল মাগন ঠাকুরের আশ্রয় ও পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ (১৬৫২) কাব্য রচনা করেন।
- এছাড়াও আলাওলের সয়ফুলমুলক বদিউজ্জামাল (১৬৫৯) কাব্য রচনার পৃষ্ঠপোষকতাও করেন কোরেশী মাগন ঠাকুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কোরেশী মাগন ঠাকুর সঠিক
  2. আলাওল
  3. দৌলত কাজী
  4. নওয়াজিশ খান

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল