• ‘বন্ধু বিয়োগ’ বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ।
• বিহারীলাল চক্রবর্তী: - বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত। - বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী। - তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি। - রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন। - বিহারীলাল চক্রবর্তীর প্রথম সার্থক গীতিকবিতা ‘বঙ্গসুন্দরী’। - তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদামঙ্গল।
বিহারীলাল চক্রবর্তী রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: - স্বপ্নদর্শন, - সঙ্গীত শতক, - বঙ্গসুন্দরী, - নিসর্গ সন্দর্শন, - বন্ধু বিয়োগ, - সারদামঙ্গল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।