⇒ 'অশ্রুমালা' কাব্যগ্রন্থ: - কায়কোবাদ রচিত অশ্রুমালা একটি গীতিকাব্য, যা ১৮৮৫ সালে প্রকাশিত হয়। - এই কাব্যগ্রন্থের মূল সুর প্রেম। - তবে প্রকৃতির প্রতি আকর্ষণবোধও এ কাব্যে খুব লক্ষ করা যায়।
• কায়কোবাদ: - আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি কায়কোবাদ। - ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা-জজ আদালতের উকিল। - তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী। - ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। - মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত হয়।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: - কুসুম-কানন। - মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত)। - শিব-মন্দির। - অমিয়ধারা। - শ্মশান-ভস্ম। - মহরম শরীফ।
• কবির মৃত্যুর পর প্রকাশিত হয়: - প্রেমের ফুল। - প্রেমের বাণী। - প্রেম-পারিজাত। - মন্দাকিনী-ধারা। - গওছ পাকের প্রেমের কুঞ্জ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।