মেধাবী
Toggle menu

‘বিপ্রদাস’ উপন্যাসের রচয়িতা কে?

সঠিক উত্তর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ 'বিপ্রদাস' উপন্যাস:
- 'বিপ্রদাস' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত (১৯৩৫) জনপ্রিয় এবংসুখপাঠ্য উপন্যাস।
- বিপ্রদাস, দ্বিজদাস, বন্দনা প্রভৃতি চরিত্র এবং তাদের মানবিক সম্পর্কের জটলতা এবং মাধুর্য, কাহিনির টানাপোড়েন এবং পরিণাম-রমণীয়তা এই উপন্যাসটিকে বিশেষ জনপ্রিয় করেছিল।
- সমগ্র 'বিপ্রদাস' 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্রের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ উপন্যাসগ্রন্থ।

=============
⇒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)  ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের  প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: 
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মানিক বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড