মূল বিষয়বস্তুতে যান

'বিশ শতকের মেয়ে' উপন্যাসের রচয়িতা কে?

সঠিক উত্তর

নীলিমা ইব্রাহিম

সঠিক উত্তর: নীলিমা ইব্রাহিম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিম (১৯২১-২০০২) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
- নীলিমা ইব্রাহিম বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ ও নারী-উন্নয়সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যু্ক্ত ছিলেন।
- নীলিমা ইব্রাহিম বেশকিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন।
তাঁর গ্রন্থবদ্ধ রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:

উপন্যাস

- বিশ শতকের মেয়ে (১৯৫৮),
- এক পথ দুই বাঁক (১৯৫৮),
- কেয়াবন সঞ্চারিণী (১৯৬২),
- বহ্নিবলয় (১৯৮৫);

গবেষণা

- শরৎ-প্রতিভা (১৯৬০),
- বাংলার কবি মধুসূদন (১৯৬১),
- ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলা নাটক (১৯৬৪),
- বাংলা নাটক : উৎস ও ধারা (১৯৭২),
- বেগম রোকেয়া (১৯৭৪),
- বাঙ্গালীমানস ও বাংলা সাহিত্য (১৯৮৭),
- সাহিত্য-সংস্কৃতির নানা প্রসঙ্গ (১৯৯১);

ছোটগল্প

- রমনা পার্কে (১৯৬৪);

নাটক

- দুয়ে দুয়ে চার (১৯৬৪),
- যে অরণ্যে আলো নেই (১৯৭৪),
- রোদ জ্বলা বিকেল (১৯৭৪),
- সূর্যাস্তের পর (১৯৭৪);

কথানাট্য

- আমি বীরাঙ্গনা বলছি (২ খন্ড ১৯৯৬-৯৭);

অনুবাদ

- এলিনর রুজভেল্ট (১৯৫৫),
- কথাশিল্পী জেমস ফেনিমোর কুপার (১৯৬৮),
- বস্টনের পথে (১৯৬৯);

ভ্রমণকাহিনী

- শাহী এলাকার পথে পথে (১৯৬৩);

আত্মজীবনী

- বিন্দু-বিসর্গ (১৯৯১) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আখতারুজ্জামান ইলিয়াস
  2. জাহানারা ইমাম
  3. সুফিয়া কামাল
  4. নীলিমা ইব্রাহিম সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল