মূল বিষয়বস্তুতে যান

'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের রচয়িতা কে?

সঠিক উত্তর

অদ্বৈত মল্লবর্মণ

সঠিক উত্তর: অদ্বৈত মল্লবর্মণ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• তিতাস একটি নদীর নাম:
- অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস 'তিতাস একটি নদীর নাম'। 
- তিতাস একটি নদীর নাম' (১৯৫৬) উপন্যাসে কুমিল্লার জেলার 'তিতাস' নামক নদীতীরের ধীবর (জেলে ও মৎস্যজীবী) সমাজের রীতি-নীতি, ধর্ম- সংস্কার উৎসব ও জীবনযাপনের অনবদ্য কাহিনি তুলে ধরা হয়েছে।
- সমাজের ও অর্থনীতির পরিবর্তনের ফলে কীভাবে এই সমাজের বুকে বিপর্যয়ের ঢেউ লাগল, আর প্রকৃতির খেয়ালে একদিন তিতাসের ধারা কীভাবে শুকিয়ে গেল, সেই সঙ্গে শীর্ণ হয়ে এল ধীবর সম্প্রদায়ের জীবন এর যথার্থ প্রতিফলন আছে উপন্যাসে।
- সমাজ, সংস্কৃতি ও প্রকৃতির পরিবর্তনের মহাকাব্যিক বিস্তার এই উপন্যাসে লক্ষণীয়।
-------------------
• অদ্বৈত মল্লবর্মণ:
- অদ্বৈত মল্লবর্মণসাংবাদিক, ঔপন্যাসিক।
- ১৯১৪ সালের ১ জানুয়ারি  ব্রাহ্মণবাড়ীয়া জেলার গোকর্ণ গ্রামে এক দরিদ্র জেলে পরিবারে তাঁর জন্ম।
- ছোটোবেলায় পিতামাতাকে হারিয়ে অদ্বৈতের জীবন চরম দারিদ্রে্যর মধ্যে অতিবাহিত হয়।
- গ্রামের জেলেদের অর্থসাহায্যে গ্রামেরই এক মাইনর স্কুলে তাঁর পড়াশোনা শুরু হয়।
- পরে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৩৩ সালে ম্যাট্রিক পাস করে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন।
- কিন্তু দারিদ্রে্যর কারণে পড়াশোনা চালাতে না পেরে বাধ্য হয়ে তাঁকে কর্মজীবনে প্রবেশ করতে হয়।
- তিনি  মোহাম্মদী,  আজাদ,  নবযুগ, কৃষক,  যুগান্তর প্রভৃতি পত্রিকায়ও সাংবাদিকতা করেন।
- তিতাস একটি নদীর নাম মাসিক মোহাম্মদীতে প্রথম ধারাবাহিকভাবে (১৯৪৫-৪৭) প্রকাশিত হয়।
- ১৯৭৩ সালে ঋত্বিক ঘটকের পরিচালনায় উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অদ্বৈত মল্লবর্মণ সঠিক
  2. অন্নদাশঙ্কর রায়
  3. তারাশংকর বন্দোপাধ্যায়
  4. সুনীল গঙ্গোপাধ্যায়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল