• নদীবক্ষে: - 'নদীবক্ষে' উপন্যাসের রচয়িতা কাজী আবদুল ওদুদ। - প্রকাশিত হয় ১৯১৮ সালে। - এটি যতখানি উপন্যাস তার চেয়ে বেশি সমাজচিত্র। - চরিত্র: লালু, মতি, জমির শেখ, ইরফান মণ্ডল। ------------------------------ • কাজী আবদুল ওদুদ: - কাজী আবদুল ওদুদ একজন বাঙালি প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার ছিলেন। - তিনি বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমান রাজবাড়ী জেলার) পাংশায় একটি নিম্ন - মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। - ১৯৭০ সালের ১৯ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• প্রবন্ধ: - শাশ্বত বঙ্গ, - সমাজ ও সাহিত্য, - রবীন্দ্রকাব্য পাঠ, - হিন্দু-মুসলমান বিরোধ, - কবিগুরু গ্যেটে।
• উপন্যাস: - আজাদ, - নদীবক্ষে।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।