কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন বরিশাল শহরে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক। তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। এছাড়া তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত। তাঁর রচিত উপন্যাস- - মাল্যবান, - সুতীর্থ, - নিরুপম যাত্রা, - বিভা, - জলপাইহাটি ইত্যাদি। তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- 'কবিতার কথা'। তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ- - ঝরাপালক (প্রথম প্রকাশিত), - ধূসর পান্ডুলিপি, - বনলতা সেন, - মহাপৃথিবী, - সাতটি তারার তিমির, - রূপসী বাংলা, - বেলা অবেলা কালবেলা। উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।