মেধাবী
Toggle menu

শেষপ্রশ্ন' উপন্যাসের রচয়িতা কে?

সঠিক উত্তর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'শেষপ্রশ্ন' (১৯৩১) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কপ্রধান ও সমস্যামূলক উপন্যাস।
- এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল উপন্যাস ধারা থেকে কিছুটা পৃথক। 
- চরিত্র: শিবনাথ, মনোরমা, অজিত, কমল, নীলিমা, আশুবাবু। 
- অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে।
- তাঁর প্রথম প্রকাশিত গল্প মন্দির (১৯০৩)। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)  ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস
- বিরাজবৌ (১৯১৪)
- বিন্দুর ছেলে (১৯১৪)
- পরিণীতা (১৯১৪)
- মেজ দিদি (১৯১৬)
- পল্লী-সমাজ (১৯১৬)
- চন্দ্রনাথ (১৯১৬)
 - বৈকুন্ঠের উইল (১৯১৬)
- শ্রীকান্ত (১৯১৭)
- দেবদাস (১৯১৭)
- চরিত্রহীন (১৯১৭)
- দত্তা (১৯১৮)
- গৃহদাহ (১৯২০)
- দেনা পাওনা (১৯২৩)
- পথের দাবী (১৯২৬)
- শেষ প্রশ্ন (১৯৩১)
- শুভদা (১৯৩৮)
- শেষের পরিচয় (১৯৩৯) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড