আর কতদিন: - মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ের অস্থির সমাজ ব্যবস্থার চিত্র পাওয়া যায় জহির রায়হান রচিত 'আর কতদিন' উপন্যাসে। - যুদ্ধকালীন বাস্তবতা, লাঞ্ছিত মানবতার আর্তি, ও শান্তির স্বপক্ষে জোরালো আবেদন জানিয়ে, জহির রায়হানের 'আর কতদিন' উপন্যাসটি ১৯৭০ সালে প্রথম প্রকাশ পায়। - গ্রন্থটির প্রকাশকাল ও ঘটনা বিন্যাসের আলোকে নবুঝতে পারা যায় যে মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ের অস্থির সমাজিক রাজনৈতিক আন্দোলন মুখর প্রেক্ষাপটে আসন্ন যুদ্ধের একটি ভয়াবহ সম্ভাবনা লেখপক মনে উদয় হয়েছিল।
জহির রায়হান: - তিনি ১৯৩৫ সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন। - জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক। - জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ। - জহির রায়হান সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’। - তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’। - তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’। - তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ করে।
তাঁর রচিত উপন্যাস: - হাজার বছর ধরে, - আরেক ফাল্গুন, - বরফ গলা নদী, - আর কতদিন, - শেষ বিকেলের মেয়ে, - তৃষ্ণা, - কয়েকটি মৃত্যু।
উৎস: ১) সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)। ২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।