• বিদ্যাপতি: - তিনি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার ছিলেন। - মিথিলার সীতামারী মহকুমার বিসফি গ্রামে এক বিদগ্ধ শৈব ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। - তাঁদের পারিবারিক উপাধি ছিল ঠক্কর বা ঠাকুর। তাঁর পিতার নাম গণপতি ঠাকুর। - তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত। - তাঁর অন্যান্য উপাধি ছিল- নব কবিশেখর, কবিরঞ্জন, কবিকণ্ঠহার, পণ্ডিত ঠাকুর, সদুপাধ্যায় ও রাজপণ্ডিত। - তিনি অপভ্রংশ ভাষায় 'কীর্তিলতা' নামে ঐতিহাসিক কাব্য লিখেছিলেন।
• তাঁর রচিত গ্রন্থ: - পুরুষপরীক্ষা। - লিখনাবলী (অলঙ্কার শাস্ত্রবিষয়ক গ্রন্থ)। - কীর্তিলতা। - ভূ-পরিক্রমা। - দানবাক্যাবলী (স্মৃতিগ্রন্থ)। - দুর্গাভক্তিতরঙ্গিণী। - শৈবসর্বস্বসার। - বিভাগসার (স্মৃতিগ্রন্থ)। - গঙ্গাবাক্যাবলী। - কীর্তিপতাকা ইত্যাদি।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।