- সাধারণত লুই পাকে আদি সিদ্ধাচার্য বিবেচনা করা হয়। - কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও রাহুল সংকৃত্যায়ন তাঁকে প্রথম বলে স্বীকার করেন না। - লুই পা বাঙালি বলে অনুমিত। - উড়িষ্যায় তাঁর জন্মস্থান বলে কারও কারও ধারণা। - ড. মুহম্মদ শহীদুল্লাহ্ উল্লেখ করেছেন, তারানাথের মতে লুই বাংলাদেশের গঙ্গার ধারে বাস করতেন। - তিনি প্রথম জীবনে উদ্যানের (সোয়াতের) রাজার কায়স্থ বা লেখক ছিলেন। - তখন তাঁর নাম ছিল সামন্ত শুভ। তিনি উড়িষ্যার রাজা ও মন্ত্রীর গুরু ছিলেন। - লুইপার জীবৎকাল ৭৩০-৮১০ সাল। - সংস্কৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেছিলেন। - তাঁর একটি গ্রন্থের নাম ‘অভিসময়বিভঙ্গ।'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।