মেধাবী
Toggle menu

‘সাহিত্যের ভবিষ্যৎ’ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?

সঠিক উত্তর
1

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘সাহিত্যের ভবিষ্যৎ’:
- ‘সাহিত্যের ভবিষ্যৎ’ বিষ্ণু দে রচিত একটি প্রবন্ধগ্রন্থ।
- এই প্রবন্ধগ্রন্থে সাহিত্যের ভবিষ্যৎ নামে একটি প্রবন্ধও রয়েছে।

এই প্রবন্ধের উল্লেখযোগ্য প্রবন্ধগুলো হলো:
- বাংলাসাহিত্যে প্রগতি,
- অবনীন্দ্রনাথ,
- যামিনী রায়,
- বাংলাসাহিত্যের ধারা,
- ঈশ্বরচন্দ্র গুপ্ত,
- সাহিত্যের ভবিষ্যৎ,
- বীরবল থেকে পরশুরাম,
- রাজায়-রাজায়,
- আরাগ,
- পরিবর্তমান এই বিশ্বে,
- পিকাসো,
- ক্যালকাটা গ্রুপ।

----------------------
• বিষ্ণু দে:

- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- তাঁর পিতা অবিনাশচন্দ্র দে ছিলেন অ্যাটর্নি।
- বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন।
- তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
- তাঁর কবিতায় টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।
- বিষ্ণু দে ‘পরিচয়’ পত্রিকায় (১৯৩১ থেকে ১৯৪৭ পর্যন্ত) সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবং তাঁর প্রকাশিত অপর পত্রিকা হচ্ছে ‘সাহিত্যপত্র’।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো:
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- সাহিত্যের ভবিষ্যৎ,
- নাম রেখেছি কোমল গান্ধার,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ ইত্যাদি।

• তাঁর রচিত প্রবন্ধ:
- রুচি ও প্রগতি,
- সাহিত্যের ভবিষ্যৎ,
- রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা।

• অনুবাদ সাহিত্য:
- এলিয়টের কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘সাহিত্যের ভবিষ্যৎ’ গ্রন্থ ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
প্রমথ চৌধুরী
কাজী নজরুল ইসলাম

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড