মূল বিষয়বস্তুতে যান

'নারী' গ্রন্থটির রচয়িতা কে?

সঠিক উত্তর

হুমায়ুন আজাদ

সঠিক উত্তর: হুমায়ুন আজাদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'নারী' গ্রন্থটির রচয়িতা - হুমায়ুন আজাদ

নারী:
- হুমায়ুন আজাদের মহাগ্রন্থ 'নারী' প্রথম বেরোয় ১৯৯২-এ, তারপর বেরোয় তিনটি সংস্করণ ও বহু পুনর্মুদ্রণ; এবং ১৯ নভেম্বর ১৯৯৫-এ সরকার নিষিদ্ধ করে 'নারী'।
- সাড়ে চার বছর পর উচ্চবিচারালয় রায় দেয় যে নারীর নিষিদ্ধকরণ আদেশ অবৈধ।
- এ-রায়ের ফলে বাঙলাদেশে প্রথম স্বীকৃতি পেলো চিন্তা প্রকাশের স্বাধীনতা।
- 'নারী' বাঙলা ভাষার প্রথম নারীবিষয়ক গ্রন্থ, যাতে নারীবাদী কাঠামোতে বিশ্লেষণ করা হয়েছে পুরুষতান্ত্রিক সভ্যতায় নারীর অবস্থা ও অবস্থান।

হুমায়ুন আজাদ:
- তিনি ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল এলাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মূলত লেখক ও অধ্যাপক।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার'।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৬) লাভ করেন।
- তিনি ২০০৪ সালের ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত সমালোচনা / প্রবন্ধ:
- রবীন্দ্রপ্রবন্ধ, রাষ্ট্র ও সমাজচিন্তা,
- শামসুর রাহমান: নিঃসঙ্গ শেরপা,
- শিল্পকলার বিমানবিকীকরণ ও অন্যান্য প্রবন্ধ,
- নারী,
- দ্বিতীয় লিঙ্গ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; নারী, হুমায়ুন আজাদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কাজী নজরুল ইসলাম
  2. কাজী মোতাহার হোসেন
  3. হুমায়ুন আজাদ সঠিক
  4. হুমায়ূন আহমেদ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল