- হলায়ূধ মিশ্র। ছিলেন রাজা লক্ষ্মণ সেন এর সভাকবি। - এটি বাংলা এবং সংস্কৃত ভাষায় মিশ্রিত একটি চম্পুকাব্য। - এর রচনাকাল ষোড়শ শতাব্দীর মধ্যে। - গদ্য-পদ্য মিলিয়ে গ্রন্থটিতে ২৫টি অধ্যায় আছে। - গ্রন্থটি রাজা লক্ষ্মন সেন ও শেখ জালালুদ্দীন তাবরেজীর অলৌকিক কাহিনি অবলম্বনে রচিত। - 'শেখের শুভোদয়' অর্থাৎ শেখের গৌরব ব্যাখ্যাই এই পুস্তিকার উদ্দেশ্য।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।