মূল বিষয়বস্তুতে যান

বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থের রচয়িতা কে?

সঠিক উত্তর

গ) বৃন্দাবন দাস

সঠিক উত্তর: গ) বৃন্দাবন দাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থের রচয়িতা বৃন্দাবন দাস। 

চৈতন্য সাহিত্য  আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ধর্মীয় পুরুষ কৃষ্ণ চৈতন্য ওরফে বিশ্বম্ভর মিশ্রকে (১৪৮৬-১৫৩৩) নিবেদিত বাংলা ও সংস্কৃত সাহিত্য বাংলাভাষী অঞ্চলে বৈষ্ণব ধর্মীয় সাহিত্যের বৃহত্তম উপধারা গঠন করেছে। 
-  এ ধারার সূচনা হয় মুরারি গুপ্তের সংস্কৃত কৃষ্ণচৈতন্য চরিতামৃত দিয়ে, যা চৈতন্যের তিরোধানের অল্প কিছুদিন পরে সমাপ্ত হয়। 
- মুরারির গ্রন্থ প্রকাশের এক দশক কাল শেষ হওয়ার কিছু দিনের মধ্যে চৈতন্যের বিখ্যাত পরিকর নিত্যানন্দ তাঁর তরুণ ভক্ত বৃন্দাবন দাসকে বাংলায় চৈতন্য ভাগবত লিখতে আদেশ দেন।
- বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বাংলা ভাষায় রচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সন্তজীবনী গ্রন্থ এবং ধর্মীয় পুরুষ কৃষ্ণ চৈতন্য ওরফে বিশ্বম্ভর মিশ্রের (১৪৭৮-১৫৩৩) অসামান্য জীবনের প্রামাণিক দীর্ঘতম আদি রচনা। 
- গ্রন্থটি চৈতন্যের শৈশব লীলা এবং তাঁর জন্মের পূর্বে বাংলার অবস্থা থেকে আরম্ভ করে সংসারত্যাগী হয়ে তাঁর সন্ন্যাস গ্রহণ পর্যন্ত সময়ের ঘটনাকে কেন্দ্র করে রচিত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ক) বিদ্যাপতি
  2. খ) মুরারি গুপ্ত
  3. গ) বৃন্দাবন দাস সঠিক
  4. ঘ) চণ্ডীদাস

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল