• ‘রাজাবলি’ গদ্য গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। - গ্রন্থটি বাংলা গদ্যের অনুশীলনের শুরুর দিকের রচনা।
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার: - তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ, লেখক। - উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজ এর বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন। - তিনি উনিশ শতকের প্রথম ভালো বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। - এছাড়াও তিনি কাজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পণ্ডিত হিসেবে।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: - বত্রিশ সিংহাসন, - হিতোপদেশ, - রাজাবলি, - প্রবোধচন্দ্রিকা, - বেদান্তচন্দ্রিকা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।