এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ণ দেব।
- নারায়ণ দেব 'সুকবি বল্লভ' নামে পরিচিত।
- তাঁর রচিত কাব্যের নাম পদ্মাপুরাণ।
- মনসামঙ্গল কাব্যের আরেক কবি বিপ্রদাস বিপিলাই রচিত মনসামঙ্গল ধারার কাব্যের নাম - মনসাবিজয়।
- মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় - দ্বিজ বংশীদাসকে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং লাইভ এমসিকিউ বাংলা লেকচার।
মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি বিজয়গুপ্তও - পদ্মাপুরাণ নামক মনসামঙ্গল কাব্য রচনা করে তিনি মঙ্গলকাব্যের ইতিহাসে অমর হয়ে আছেন।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
সুতরাং, দেখা যাচ্ছে - প্রশ্নে উল্লেখিত দুই জন কবি - ক) বিজয়গুপ্ত ও গ) নারায়ণ দেব 'পদ্মাপুরাণ' কাব্য রচনা করেছেন।
ডাবল উত্তর থাকায় বাতিল করা হয়েছে।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড