মূল বিষয়বস্তুতে যান

'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র অন্যতম স্থপতি কে?

সঠিক উত্তর

মুহম্মদ শহীদুল্লাহ্

সঠিক উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ্

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি বাঙালি মুসলমানদের একটি সাহিত্য সংগঠন। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের (১৮৯৩) অনুপ্রেরণায় কয়েকজন উদীয়মান মুসলিম লেখক ১৯১১ সালে এটি প্রতিষ্ঠা করেন। তাঁরা হলেন -
মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী,
মুহম্মদ শহীদুল্লাহ্,
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী,
মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।
মুহম্মদ শহীদুল্লাহ্ সমিতির সম্পাদক মনোনীত হন। একটি পরিচালক পরিষদ দ্বারা সমিতি পরিচালিত হতো।

১৯১৭-১৮ সালে পরিচালক পরিষদের সভাপতি পদে ছিলেন আবদুল করিম, সহসভাপতি খান বাহাদুর আহছানউল্লা ও মোহাম্মদ আকরাম খাঁ, সম্পাদক মোজাম্মেল হক এবং ২৫জন সদস্য।

সাহিত্য সমিতি বত্রিশ বছরের ইতিহাসে মুসলিম জাতীয়তাবোধের বিকাশ সাধনের চেষ্টা করে। সমিতির মাসিক সভা ও বার্ষিক সম্মেলনের ব্যবস্থা ছিল। সমিতির উদ্যোগে মোট সাতটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪৩ সালের ৮-৯ মে সমিতির সপ্তম ও শেষ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
(বৈশাখ ১৩২৫/ এপ্রিল ১৯১৮) ও সাহিত্যিক (অগ্রহায়ণ ১৩৩৩/ ডিসেম্বর ১৯২৬) নামে এর দুটি মুখপত্র ছিল।

(সূত্র: বাংলাপিডিয়া)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আবুল ফজল
  2. আনিসুজ্জামান
  3. আহমদ শরীফ
  4. মুহম্মদ শহীদুল্লাহ্ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল