বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রশ্নটি বাতিল করা হয়েছে
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সঠিক উত্তর ক) ড. সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা ও ঘ) ড. শামসুজ্জোহা
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
ড. সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা:
- ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থান আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ ড. মোহাম্মদ শামসুজ্জোহা পাকিস্তানি হানাদারের গুলিতে নিজ ক্যাম্পাসেই নিহত হন।
- তিনিই দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী।
- তার আগে কোনো বাঙালি বুদ্ধিজীবী এদেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হওয়ার উদাহরণ নেই।
- দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
উল্লেখ্য,
- আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিসহ আইয়ুব খানবিরোধী আন্দোলনে ফুঁসে ওঠা রাবি ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই শহীদ বুদ্ধিজীবী।
- ১৮ ফেব্রুয়ারি ড. শহীদ সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা দিবস।
উৎস: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, দৈনিক ইত্তেফাক।
সকল অপশন
রেফারেন্স মাত্র
- সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা
- শহীদুল্লাহ কায়সার
- গোবিন্দচন্দ্র মজুমদার
- শামসুজ্জোহা
প্রশ্ন তথ্য
- বিষয়
- সাম্প্রতিক বিষয়াবলি
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00