সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন মূলত কবি। - তাঁর বহুল প্রচলিত কবিতা 'মেথর'। - দেশাত্মবোধ, শক্তির সাধনা, মানবতাবোধ তাঁর কবিতার ভাববস্তু।
তাঁর রচিত কাব্যগ্রন্থ: - সবিতা, - সন্ধিক্ষণ, - বেণু ও বীণা, - কুহু ও কেকা, - অভ্র-আবীর, - হসন্তিকা, - বেলা শেষের গান, - বিদায় আরতি ইত্যাদি।
তাঁর রচিত অনুবাদকাব্যঃ - তীর্থ রেণু, - মণি মঞ্জুষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।