• সমর সেন: - তিনি ১৯১৬ সালের ১০ অক্টোবর কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন। - প্রথিতযশা গবেষক দীনেশচন্দ্র সেন তাঁর পিতামহ। - তিনি মূলত কবি ছিলেন। তাঁকে আধুনিক যুগের নাগরিক কবি বলা হয়। - ‘Frontier’ (ফ্রন্টিয়ার) ও ‘নাও’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। - ‘আমি রোমান্টিক কবি নই, আমি মার্ক্সিস্ট’ - এভাবেই তিনি মার্কসবাদের প্রতি তাঁর প্রবল আকর্ষণ ঘোষণা করেন। - তাঁর কবিতায় নগর জীবনের ক্লেদ ও গ্লানি, মধ্যবিত্ত জীবনের সংকট, সংশয়, নীতিহীনতা ও আত্মকেন্দ্রিকতা এবং সংগ্রামী গণচেতনা বলিষ্ঠভাবে রূপায়িত হয়েছে। - তিনি রুশ সাহিত্যের একজন দক্ষ অনুবাদক ছিলেন। - ১৯৮৭ সালের ২৩ আগস্ট তাঁর মৃত্যু হয়।
•তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো: - কয়েকটি কবিতা, - গ্রহণ ও অন্যান্য কবিতা, - নানাকথা, - খোলাচিঠি, - তিন পুরুষ, - সমর সেনের কবিতা।
•তাঁর রচিত গদ্যগ্রন্থ: - বাবু বৃত্তান্ত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।