- চন্দ্রাবতীকে মহিলা রামায়ণকার বলা হয়। - তিনিই মহিলা কবিদের মধ্যে প্রথম রামায়ণ অনুবাদ করেন।
• চন্দ্রাবতী: - মহিলা কবি চন্দ্রাবতী কিশোরগঞ্জ জেলার অধিবাসী ছিলেন। - তাঁর পিতা ছিলেন ‘মনসামঙ্গল’ রচয়িতা কবি দ্বিজ বংশীদাস। - আনুমানিক ষোল শতকের শেষে অথবা সতের শতকের প্রথমে চন্দ্রাবতী রামায়ণ রচনা করেছিলেন। - মধ্যযুগের তিনজন প্রধান মহিলাকবির তিনি একজন। অপর দুইজন: চণ্ডীদাসের অনুরাগী- রামী ও চৈতন্যের কৃপাপাত্রী- মাধবী। - কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা ছাড়াও ময়মনসিংহ গীতিকার মলুয়া ও দস্যু কেনারামের পালা গীতিকা দুটি রচনা করেন।
বাকি অপশনগুলোর মধ্যে- • প্রেমাঙ্কুর আতর্থী: - তিনি ছিলেন ভারতী গোষ্ঠীর লেখক। - তিনি যেকোন বিষয় নিয়ে স্বার্থক গল্প রচনা করতে পারতেন। - তার রচিত গল্পগ্রন্থঃ বাজীকর, অচলপথের যাত্রী, ঝড়ের পাখি, চাষার মেয়ে, অরুণা,দুইরাত্রি, কল্পনা দেবী, স্বর্গের চাবি ইত্যাদি।
• স্বর্ণকুমারী দেবী: - তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। - স্বর্ণকুমারী দেবী দীর্ঘ ত্রিশ বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি লাভ করেন। - তাঁর দীপ নির্বাণ উপন্যাসটি ব্যাপক প্রশংসিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলাপিডিয়া।