♦ জীবনানন্দ দাশ: - জীবনানন্দ দাশ একজন কবি ও শিক্ষাবিদ। - তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। - তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। - তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। - মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। - রূপসী বাংলার কবি বলা জীবননান্দ দাশকে। - রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
• জীবনানন্দ দাশ এর উপাধি সমূহ: - ধুসরতার কবি, - তিমি হননের কবি - রূপসী বাংলার কবি, - নির্জনতার কবি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।